ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

লকডাউন কঠোরভাবে পালনের আহ্বান কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক : করোনা সংক্রমণরোধে সরকার ঝুঁকি বিবেচনায় যেসব এলাকা লকডাউন বা সাধারণ ছুটি ঘোষণা করেছে তা কঠোরভাবে পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকার বাসভবন থেকে নোয়াখালীতে কোভিড-১৯ হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী নোয়াখালীতে স্থাপিত কোভিড হাসপাতালে জন্য নিজস্ব তহবিল থেকে দুটি আইসিইউ ও ভেন্টিলেটর হস্তান্তর করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ আইসিইউ ও ভেন্টিলেটর দু’টি গ্রহণ করেন।

কাদের বলেন, ‘সরকার নতুন করে করোনার উচ্চঝুঁকি বিবেচনায় বেশ কিছু জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এসব এলাকার জনসাধারণকে কঠোরভাবে সরকারি নির্দেশনা প্রতিপালনের আহ্বান জানাচ্ছি। অনুরোধ করছি, ধৈর্যসহ পরিস্থিতি মোকাবিলা করার।’

সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার টেস্টিং ক্যাপাসিটি এবং চিকিৎসা সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘এরইমধ্যে ৬০ এর বেশি কেন্দ্রে টেস্ট করা হচ্ছে। যদিও আমাদের আরও টেস্ট সেন্টার বাড়ানো প্রয়োজন। চিকিৎসা সরঞ্জাম, সুরক্ষার সামগ্রীসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’

‘যত প্রস্তুতি নেওয়া হোক না কেন বিশ্বব্যাপী একটি অভিন্ন কথাই বিশেষজ্ঞরা বলছেন, সেটি হলো নিজের সুরক্ষা। করোনা প্রতিরোধের সবচেয়ে সেরা কৌশল হিসাবে নিজেকে সচেতন থাকতে হবে। সুরক্ষা দিতে হবে। তাই আসুন কার্যকর প্রতিরোধ ব্যবস্থা হিসাবে আমরা সুরক্ষার প্রাচীর গড়ে তুলি, নির্মাণ করি সচেতনতা দুর্গ।’

বাংলাদেশ সফররত চীনা বিশেষজ্ঞ দলটি সরকারের বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছে জানিয়ে সরকারের মন্ত্রী বলেন, ‘পরীক্ষা কম হচ্ছে বলে তারা মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথাও বলেছেন।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

লকডাউন কঠোরভাবে পালনের আহ্বান কাদেরের

আপডেট টাইম : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০