ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

কার্গো প্লেনে আসা সেই বিদেশিনীকে ফেরত পাঠিয়েছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: নিয়ম ভেঙে কার্গো প্লেনে ঢাকায় আসা এক বিদেশিনীকে বুধবার ভোরেই বিমানবন্দর থেকে ‘ডিপোর্ট’ (বহিষ্কার) করে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ডেনমার্কের এক নাগরিক আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হয়ে বাংলাদেশে কাজ করার জন্য গত মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে আসেন কাতার এয়ারওয়েজের একটি কার্গো প্লেনে করে।

কার্গো প্লেনে করে যাত্রী পরিবহনের সুযোগ নেই। এরপরও তিনি কীভাবে কার্গো ফ্লাইটে করে ঢাকায় চলে এলেন আর এয়ারলাইন্স বা কেন তাকে নিয়ে আসলো এ নিয়ে ঢাকায় বিমানবন্দরে ও কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়।

সূত্র জানায়, সম্ভবত ওই বিদেশিনী ও তাঁর সংস্থাই ধরেই নিয়েছিল যে বাংলাদেশে নিয়ম না মেনে আসলেও ইমিগ্রেশন পার হয়ে দেশে ঢোকা যাবে। তাঁকে ইমিগ্রেশন পার করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাও চলছিল বিভিন্ন মহল থেকে। কিন্তু শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তাঁকে অনুমতি না দিয়ে বুধবার ভোরে একটি ফ্লাইটে ফেরত পাঠিয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, ডেনমার্কের ওই নারী গত মাসে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস থেকে বাংলাদেশে আসার ভিসা নিয়েছিলেন। কিন্তু তিনি যেভাবে এসেছিলেন তা মোটেও বিধিসম্মত ছিল না। এ কারণেই তাঁকে ফেরত পাঠানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

কার্গো প্লেনে আসা সেই বিদেশিনীকে ফেরত পাঠিয়েছে ঢাকা

আপডেট টাইম : ০৮:৩২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০