ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

স্ত্রী তালাক দেওয়ায় মিরপুরে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে রূপনগর এলাকায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি বাসা থেকে আলামিন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রূপনগর ১৯/৩ নম্বর রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত আলামিনের বাড়ি নেত্রকোনা বারহাট্টা উপজেলায়। বাবার নাম মো. আকবর আলী।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বণিক সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, গত তিনমাস পূর্বে আলামিন গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টায় একটি মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের কিছুদিন পর মেয়েটি তাকে তালাক দিয়ে চলে যান। এরপর তিনি ঢাকায় চলে আসেন।

অধিকাংশ সময় আলামিন মানসিক অবসাদে ভুগতেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকে তিনি ঘরে ফ্যানের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি

স্ত্রী তালাক দেওয়ায় মিরপুরে স্বামীর আত্মহত্যা

আপডেট টাইম : ১১:১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০