ঢাকা ০২:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর গণমুখী ও সংস্কারধর্মী পদক্ষেপে বদলে যাচ্ছে বাংলাদেশ : মাহদী আমিন যাত্রাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৬ পরীক্ষার্থীর মধ্যে পাস ১৬, রয়েছে নানা সংকট চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পেল বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র বাছাই আজ কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি মহাসড়কে যানজট সৃষ্টি গোদাগাড়ীতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

চিত্রনায়ক মিঠুনকে হারানোর চার বছর

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:ঢাকাই সিনেমার আলোচিত একটি সিনেমার নাম ‘বাবা কেনো চাকর’। এই সিনেমাটিতে অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিলেন চিত্রনায়ক শেখ আবুল কাশেম মিঠুন। তার অভিনীত আরও বেশ কিছু ছবি বেশ জনপ্রিয় হয়েছিলো। সেই নায়ক মিঠুনের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী।

চার বছর আগে ২০১৫ সালের ৫ মে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পরের দিন দেশে ফিরিয়ে এনে তাকে দাফন করা হয়। দেখতে দেখতেই প্রিয় এই অভিনেতার মৃত্যুর চার বছর পেরিয়ে গেলো।
এখনো তাকে মনে রেখেছে তার প্রিয় জনেরা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মিঠুনের মৃত্যুদিনে তাকে স্মরণ করছেন। আজ শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে দোয়া করা হবে তার জন্য। মিঠুন ছাড়াও এখন পর্যন্ত যেসব শিল্পীরা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করা হবে।

শেখ আবুল কাশেম মিঠুন ১৯৫১ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে খুলনা থেকে প্রকাশিত দৈনিক কালান্তরে লেখালেখির মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। অভিনয় করা ইচ্ছে নিয়ে ঢাকাই এসে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

আশির দশকে চলচ্চিত্রে অভিষেক হয় মিঠুনের। তিনি প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।প তার অভিনীত ছবিগুলোর মধ্যে আছে তরুলতা, অন্যান্য, চ্যালেঞ্জ, নরম গরম, গৃহলক্ষী, চন্দনা, ডাকু, স্বর্গ-নরক, দিদার, স্যারেন্ডার, বাবা কেন চাকর, বেদের মেয়ে জোসনা প্রভৃতি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

চিত্রনায়ক মিঠুনকে হারানোর চার বছর

আপডেট টাইম : ১১:৫৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯