ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ভারতের জেলে চিলমারীর ব্যবসায়ীর মৃত্যু

ডেস্ক: মৃত বকুল পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন। ভারতে প্রবেশের কারনে আটক হন বকুলসহ ২৬ জন। তবুও পরিবারের আশা ছিল বকুল ফিরবেন। কিন্তু সেই যাওয়া যে শেষ যাওয়া হবে সেখানে লাশ হতে হবে তা মেনে নিতে পারছে না বকুলের স্ত্রী সন্তান। তবুও তারা লাশটি চায়। চায় এক নজর দেখতে। বকুলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসার সাথে বাকি পরিবারও আতঙ্কে রয়েছে। জানা গেছে, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা ব্যাপারী পাড়ার বেশ কিছু জেলে পেশা অবলম্বন ও ভারতে অবস্থান স্বজনদের সাথে দেখা করাসহ বিভিন্ন কাজের জন্য বৈধ উপায়ে ভারতে প্রবেশ করে।

এর মধ্যে অনেকে ফিরে এলেও আটকা পড়ে ২৬ জন। এরই মধ্যে করোনা ভাইরাসের প্রভাব প্রখর আকার ধারন করে লকডাউনে আটক পড়ে তারা। ভারতে দ্বিতীয় দফা লকডাউনের শেষ দিন ছিল ৩মে। সেদিনেই চেংরাবান্ধা চেকপোষ্ট খুলে দেয়ার কথা শুনে তাঁরা আসামের জোড়হাটা থেকে ধুবড়ি রওনা দেন। পথিমধ্যে চাপোবৎ থানা পুলিশ তাঁদের আটক করে। তথ্য অনুযায়ী তাদের আটক করে জেল হাজতে পাঠানো হয়। তাদের ফিরে পাওয়ার দাবিতে আটক থাকাদের পরিবার একাধিকবার মানববন্ধন করেন বারবার কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। কিন্তু দিন কেটে মাসের পর মাস পেরিয়ে গেলেও মেলেনি মুক্তি। স্বজনরা দিন কাটাচ্ছিলেন কষ্টে। এরই মধ্যে আটক থাকা বকুল মিয়া (৫৫) নামে একজনের মৃত্যুর খবর কষ্ট আর আতঙ্ক বাড়িয়ে দিয়েছে তাদের। মৃত্যু বকুল মিয়ার স্ত্রী কাঁদছেন কিছু বলতে না পারলেও ফিরে চাচ্ছেন স্বামীর লাশ দেখতে একনজর। সন্তানরা দেখতে চান বাবাকে। সংশ্লিষ্ট ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, আমি শুনেছি ভারতে হাজতে আটক অবস্থায় বকুল মিয়ার মৃত্যু হয়েছে আমরা তার লাশসহ আটক সকলকে ফিরে চাই। মৃত্যুর বিষয় নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, বুধবার বকুল নামে একজনের হৃদরোগে মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি এবং তার লাশ যেন পরিবার ফিরে পায় সেবিষয় চেষ্টা করা হচ্ছে। আরো দু’জন অসুস্থ রয়েছে বলে একটি সূত্র জানায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ভারতের জেলে চিলমারীর ব্যবসায়ীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০