ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

 জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী ঃ সারা দেশে শ্রমিক ছাঁটাই শ্রমিক নির্যাতনসহ ১৪টি দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা। আজ সকাল ১০ টায় বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ১৪টি দাবি নিয়ে বিভিন্ন কারখানার প্রায় ৫০০ শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন, শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সভাপতি আকাশ আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। শ্রমিকদের দাবিগুলো হলো বে আইনিভাবে শ্রমিকদের ছাঁটাই বন্ধ করতে হবে, ছাত্রীদের শ্রমিকদের পুনরায় চাকরিতে পুনর্বহাল করা, বকেয়া মজুরি পরিশোধ করা, লকডাউন এখানে যে সকল শ্রমিক কর্মচারীদের নিয়োগ করা সম্ভব হয়নি তাদেরকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক মজুরি প্রদান করা, শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধ, শ্রমিক কর্মচারীদের উপর হামলা মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিক ফেডারশনের এই বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন

আপডেট টাইম : ১২:৩০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০