ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সাহারা খাতুনকে সোমবার থাইল্যান্ড নেয়া হবে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য  সোমবার  এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হবে। সাহারা খাতুনের  ব্যক্তিগত সহকারী এ্যাড. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের সিডিউল অনুযায়ী সোমবার  চিকিৎসার উদ্দ্যেশে রওয়ানা হব।

এ্যাড. আনিসুর রহমান বলেন, তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হচ্ছে। ভিসা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে এখন কোনো ঝামেলা নেই। সাহারা খাতুনের সঙ্গে আমি নিজে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা যারা তার সঙ্গে যাচ্ছি সেই দেশের নিয়ম অনুযায়ী করোনার কারণে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ্যাড. আনিসুর রহমান বলেন, এখন আপাতত পারিবারিক উদ্যোগেই সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই  সব খোঁজখবর নিচ্ছেন। তিনি সাহারা খাতুনের চিকিৎসার বিষয়ে সব কিছু জানেন। তার সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হচ্ছে। ইউনাইটেড হাসপাতালের সব খরচ প্রধানমন্ত্রী বহন করেছেন।

গত ২ জুন সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

তার শারীরিক অবস্থার আবারো অবনতি হলে গত ২৬ জুন সকালে ফের আইসিইউতে নেয়া হয়। এখনো সেখানে আছেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সাহারা খাতুনকে সোমবার থাইল্যান্ড নেয়া হবে

আপডেট টাইম : ০৩:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০