ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা সরকারের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ টাকা করে পাবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী দক্ষিণখানে বাসা থেকে বের হয়ে নিখোঁজ কিশোর জয়নাল, থানায় জিডি এমপি সরোয়ার আলমগীরের মায়ের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা VARDS সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ উল্লাপাড়ার বাঙ্গালা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডকে আধুনিক মডেল ওয়ার্ড করার প্রত্যয় হাফিজুর রহমানের সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বাড়িয়েছেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম

ব্যাংকিং খাতের লেনদেন ধীরে ধীরে বাড়ছে

পুজিবাজার ডেস্ক,সিটিজেন নিউজ: বেশ কিছু দিন কমলেও চলতি মাসের শুরু থেকে ব্যাংকিং খাতের লেনদেন ধীরে ধীরে বাড়ছে। এর ধারাবাহিকতায় খাতটি গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)লেনদেনের শীর্ষে অবস্থান করছে।

লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে,গেলো সপ্তাহে ডিএসইতে ব্যাংকিং খাতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৩ কোটি ৯৩ লাখ টাকা। এ সময় মোট লেনদেনে ব্যাংকিং খাতের দখলে ছিল ২২ শতাংশ। আগের সপ্তাহে এ খাতের দৈনিক গড় লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৬১ লাখ টাকা। ওই সময় মোট লেনদেনের ব্যাংকিং খাতের অংশগ্রহন ছিল ২০ শতাংশ। এর আগের সপ্তাহে ব্যাংকিং খাতে দৈনিক গড় লেনদেন হয়েছিল ৪০ কোটি ২৭ লাখ টাকা। ওই সময় লেনদেনে ব্যাংকিং খাতের অংশগ্রহন ছিল ১০ শতাংশ। এভাবে ধীরে ধীরে বাড়ছে ব্যাংকিং খাতের লেনদেন।

গেলো সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ শতাংশ দখলে ছিল প্রকৌশল খাতের। খাতটির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫১ কোটি ৯৮ লাখ টাকা। এরপরেই বিমা খাতের অবস্থান। খাতটির লেনদেনে অংশগ্রহন ছিল ১০ শতাংশ। গেলো সপ্তাহে বিমা খাতের দৈনিক গড় লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ টাকা। এছাড়া ফার্মাসিউটিক্যাল, জ্বালানি খাত প্রত্যেকের ৮ শতাংশ করে, বস্ত্র এবং বিবিধ প্রত্যেকের ৭ শতাংশ করে, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ৬ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতের ৫ শতাংশ, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩ শতাংশ, সিরামিক এবং আইটি খাত প্রত্যেকের ২ শতাংশ করে, সিমেন্ট খাতের ১ শতাংশ লেনদেন হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

ব্যাংকিং খাতের লেনদেন ধীরে ধীরে বাড়ছে

আপডেট টাইম : ০১:৩৭:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০১৯