ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত

আজ সাহারা খাতুনকে থাইল্যান্ড নেয়া হচ্ছে

হুমায়ুন কবির: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য  আজ সোমবার  এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নেয়া হচ্ছে। সাহারা খাতুনের  ব্যক্তিগত সহকারী এ্যাড. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সের কর্তৃপক্ষের সিডিউল অনুযায়ী সোমবার  চিকিৎসার উদ্দ্যেশে রওয়ানা হব।

এ্যাড. আনিসুর রহমান বলেন, তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হচ্ছে। ভিসা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তবে এখন কোনো ঝামেলা নেই। সাহারা খাতুনের সঙ্গে আমি একাই যাচ্ছি।

এ্যাড. আনিসুর রহমান বলেন, এখন আপাতত পারিবারিক উদ্যোগেই সাহারা খাতুনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম থেকেই  সব খোঁজখবর নিচ্ছেন। তিনি সাহারা খাতুনের চিকিৎসার বিষয়ে সব কিছু জানেন। তার সহযোগিতায় তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়া হচ্ছে। ইউনাইটেড হাসপাতালের সব খরচ প্রধানমন্ত্রী বহন করেছেন।

গত ২ জুন সাহারা খাতুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। পরে গত ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়।

তার শারীরিক অবস্থার আবারো অবনতি হলে গত ২৬ জুন সকালে ফের আইসিইউতে নেয়া হয়। এখনো সেখানে আছেন তিনি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

আজ সাহারা খাতুনকে থাইল্যান্ড নেয়া হচ্ছে

আপডেট টাইম : ১০:৪৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০