ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আলহাজ্ব হাবীব হাসানের শোক

 এম. পারভেজ: সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছ ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবীব হাসান। এক শোক বার্তায় তিনি সাহারা খাতুন’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি বলেন, ‘সাহারা খাতুন ছিলেন কল্যাণমূলক রাজনীতির অগ্রদূত, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও নীতি আদর্শের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ছিলেন সর্বজন স্বীকৃত এক জনপ্রিয় ব্যক্তিত্ব। আজীবন তিনি সততা, ন্যায়, নিষ্ঠার সাথে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি আরো বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে সাহারা খাতুন আজীবন জননেত্রী শেখ হাসিনার একজন বিশ্বস্ত ও মহত্তম সহযোদ্ধা ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ তথা দেশের চরম দুঃসময়েও গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগণ্য ভূমিকা রেখেছেন তিনি। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে তার ছিল সরব উপস্থিতি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর পাশে থেকে বাংলাদেশকে যারা উন্নয়নের মহাসোপানে নিয়ে যাওয়ার জন্য অসামান্য অবদান রেখেছেন সাহারা খাতুন তাদের অন্যতম। এই দুর্যোগময় মুহূর্তে তার চলে যাওয়া জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার দেশপ্রেম ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের পাথেয় হয়ে থাকবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

এ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে আলহাজ্ব হাবীব হাসানের শোক

আপডেট টাইম : ১০:৫১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০