ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

৩০ বছর পর নতুন রেকর্ড তিস্তা নদীর পানির

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে।

রোববার রাত ১১টায় এই পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৫৩ দশমিক ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

এর আগে রাত ১০টায় একই পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ৫৩ দশমিক ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটি ছিল ২০১৯ সালের তুলনায় একই পয়েন্টে দ্বিতীয় সর্বোচ্চ বিপদসীমা অতিক্রমের রেকর্ড। ২০১৯ সালের ১৩ জুলাই এই পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার অতিক্রমের পরিমাণ ছিল ৫৩ দশমিক ১০ সেন্টিমিটার।

তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ডালিয়া এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে। লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।

১৯৯০ সাল থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে দায়িত্ব পালনকারী গেজ রিডার বা পানি পরিমাপক নুর ইসলাম বলেন, ‘আমি ১৯৯০ সাল থেকে এখানে তিস্তা নদীর পানির বিপদসীমার মাপার কাজ করি। আজকের মতো এত বেশি বিপদসীমার উপর দিয়ে তিস্তার পানি প্রবাহিত হতে দেখি নাই।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

৩০ বছর পর নতুন রেকর্ড তিস্তা নদীর পানির

আপডেট টাইম : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০