ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

টঙ্গীতে সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী আল- আমিন গ্রেফতার

 মোঃ জাহাঙ্গীর আকন্দ ,টঙ্গী ঃ টঙ্গীর নামা বাজার বস্তি এলাকায় এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার উপর সন্ত্রাসী হামলা ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী আল আমিনকে (৩২) গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ১২ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই সকালে সন্ত্রাসী আল আমিনের নেতৃত্বে সাগর (২৩), হৃদয় (১৯), আকরাম, মো. এলু (৫০), হোন্ডা রিপনসহ (৩০), ২০/২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ লাঠি-সোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার ফকর উদ্দিনের উপর হামলা করে। বেধড়ক মারধর ও অস্ত্রের আঘাতে তাকে গুরুতর আহত করে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। এসময় তার সাথে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৬৫ হাজার টাকা লুটে নেয় তারা। তার ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এসে ম্যানেজারকে উদ্ধারের চেষ্টা করলে সন্ত্রাসীরা হারুন অর রশীদ ও মজিদা বেগম নামে আরও দু’জনকে মারধর করে আহত করে। এঘটনায় এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার ফকর উদ্দিন বাদী হয়ে ১১ জনকে এজাহার নামীয় আসামী করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্যতম আসামী আল আমিন জামিনের জন্য আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এ.ডি এম প্যাকেজিং লি: এর ম্যানেজার ফকর উদ্দিন জানান, আজ সকালে ৫ জন জামিনের জন্য কোর্টে গেলে বিজ্ঞ বিচারক ৪ জনকে জামিন দেয় এবং মামলার প্রধান আসামী আল আমিনকে গ্রেফতারের নির্দেশ দেয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানা এসআই আশিকুল হক রনাল্ড বলেন, আল আমিনের গ্রেফতারের বিষয়টি এখনো জানি না। তবে খবর নিয়ে দেখছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

টঙ্গীতে সন্ত্রাসী হামলা মামলার প্রধান আসামী আল- আমিন গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০