ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সাবেক হুইপ আশরাফ হোসেন ও সাবেক যুব মন্ত্রী আবুল কাশেমের মৃত্যুতে সিজেএফডি’র শোক

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার কৃতি সন্তান হুইপ আশরাফ হোসেন এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)।

সিজেএফডি’র ভারপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন আজ এক শোক বার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শনিবার ভোর সাড়ে ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ পুত্র ও ১ কন্যা, নাতি- নাতনীসহ অসংখ্য ভক্ত ও অনুসারী রেখে গেছেন।

তিনি খুলনা-৩ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা এর সিনিয়র সদস্য মুস্তফা হুসাইনের ফুফাত ভাই এবং সুলতানা কাকনের মামা।

আজ বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নাল্লা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আজ ভোর ৪টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক পুত্র ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

আজ বাদ আসর কুমিল্লার পালপাড়ায় আছিয়া গনি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সাবেক হুইপ আশরাফ হোসেন ও সাবেক যুব মন্ত্রী আবুল কাশেমের মৃত্যুতে সিজেএফডি’র শোক

আপডেট টাইম : ০৫:০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০