ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজেন নিউজ: এবারের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয় থেকে কোনোমতে রক্ষা পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল। এরপরই অনেকে তৃণমূলের এমন ফলাফলের কারণ হিসেবে মুসলিমদের অতিরিক্ত তোষণকে দায়ী করেছে। তবে এমন অভিযোগের পাল্টা জবাব হিসেবে মমতা বলেছেন, ‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত’৷

রাজ্যে লোকসভা নির্বাচনের ফলাফল মমতাকে হতাশ করেছে৷ ২২টি আসনের থেমে গিয়েছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ একাধিক রাজনৈতিক পর্যবেক্ষক দাবি করেছেন, বিজেপির এই সাফল্য বা তৃণমূলের পতনের অন্যতম কারণ মেরুকরণের রাজনীতি৷

এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের দু’দিন পর সাংবাদিক সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ মোদি-শাহের দাবি, বাংলাদেশ থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তারাই মমতার ভোটব্যাংক।

বিজেপি ও বামজোটের এমন অভিযোগের জবাবে মমতা বলেন, ‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোনওদিন বদলাবে না৷’

রাজ্যের ১২টি মুসলিম অধ্যুষিত লোকসভার আসনের ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, মুসলিম ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরও একবার পরিষ্কার হয়ে গিয়েছে৷

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমি মুসলিম তোষণ করি, ইফতারে যাব: মমতা

আপডেট টাইম : ১০:৩১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯