ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: যুক্তরাজ্য ও জার্মানিতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রবিবার সকাল পৌনে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি তার সফরসঙ্গীরা হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার বিভাগ জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি সিলেট হয়ে ঢাকায় পৌঁছেছে। বিমানটি পৌনে ১১টার কিছু আগে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রাষ্ট্রপতি গত ১৫ মে বুপা ক্রেমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং মুরফিল্ডস আই হাসপাতালে চোখের চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এছাড়া তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুটেও যান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

আপডেট টাইম : ০২:১৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯