ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

স্বচ্ছ পিপিই পরা সেই নার্স এখন সংবাদ ‍উপস্থাপিকা

অনলাইন ডেস্ক: রাশিয়া যখন করোনাভাইরাসে বিপর্যস্ত, তখন করোনা ইউনিটের এক নার্স কেবল অন্তর্বাসের উপর স্বচ্ছ পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) পরে রোগীদের সেবা দিতে গিয়ে ভাইরাল হন। তার ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সেই রাশিয়ান নার্স নাদিয়া ঝুকোভা এখন সংবাদ উপস্থাপিকার চাকরি নিলেন। এখন থেকে তিনি সন্ধ্যায় ক্লাউড নাইন চ্যানেলে আবহাওয়ার সংবাদ পাঠ করবেন বলে খবর নিউইয়র্ক পোস্টের।

গত মে মাসে তুলা রাজ্যে অন্তর্বাসের উপর স্বচ্ছ পিপিই পরার ঘটনার পর থেকে নাদিয়ার কাছে একের পর এক চাকরির প্রস্তাব আসতে থাকে। প্রথমে তিনি রাশিয়ার স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের মডেল হওয়ার প্রস্তাব লুফে নেন। এবার সংবাদ উপস্থাপিকাও হলেন। তবে এই চাকরি খণ্ডকালীন। অবশ্য সেবিকার পেশা ছাড়ছেন না নাদিয়া, বাদ দেননি ডাক্তার হওয়ার স্বপ্নও।

নতুন চাকরি পাওয়ার খবর দিয়ে নাদিয়া বলেছেন, ‘এটা আমার জন্য বিরাট ব্যাপার। আমাকে সুযোগ দেওয়ার জন্য চ্যানেল ক্লাউডকে ধন্যবাদ। কাজ শেষে সন্ধ্যায় আমি আবহাওয়ার খবর পড়বো, আমার মা-বাবা সেটা দেখে খুশি হবেন। পাশাপাশি আমি আমার পড়ালেখা চালিয়ে যাবো এবং ডাক্তার হবো। আর করোনা রোগীদের সেবা করতে গিয়ে আমি ভীত নই। আমি রোগীদের সেবা করে যাবো। আশা করছি এত মৃত্যু, এত চাপ, এত নির্ঘুম রাতের পর করোনার বিরুদ্ধে আমরাই জয়ী হবো।’

হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্বচ্ছ পিপিই পরে রোগীদের সেবা করলেও নাদিয়ার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল শৃঙ্খলা ভঙ্গের। কিন্তু রাজ্যের গভর্নর ও ভ্লাদিমির পুতিনের কাছের লোক আলেক্স দায়ুমিন তার পক্ষেই ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

স্বচ্ছ পিপিই পরা সেই নার্স এখন সংবাদ ‍উপস্থাপিকা

আপডেট টাইম : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০