ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

রাসূল (সা.) এর গুরুত্বপূর্ণ ৯ উপদেশ

অনলাইন ডেস্ক: একদিন একজন লোক এসে রাসূলে পাক (সা.)কে বলল- হুজুর আমায় কিছু নসিহত করুন।

হুজুরে পাক (সা.) বললেন, তোমরা অন্যের ধন দেখে ঈর্ষা করবে না, কারণ অন্যের ধন দেখে যারা ঈর্ষান্বিত হয় তাদের চেয়ে দরিদ্র এবং নিকৃষ্ট আর কেউ নেই। এরা আল্লাহ এবং তাঁর রাসূলের দুশমন। তোমরা যখন নামাজ পড়বে তখন মনে করবে এই আমার জীবনের শেষ নামাজ। আর যখন কথা বলবে তখন ওজন করে কথা বলবে- এমন কথা বলবে না যা বললে তুমি অনুতপ্ত হবে। কারণ কথা হচ্ছে ধনুকের তীরের মতো, একবার মুখ থেকে ফসকে গেলে তার ওপর তোমার আর কোন নিয়ন্ত্রণ থাকে না।

হযরত আবু হোরায়রা থেকে বর্ণিত- মিশকাত শরীফের একটি হাদিসে আছে রাসূলে পাক (সা.) নয়টি উপদেশ দিয়েছিলেন। এগুলো হচ্ছে :

১. আল্লাহকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ভয় করবে।

২. আল্লাহর ভয় মনে রেখে ইনসাফের কথা বলবে- রাগে বা আনন্দে আল্লাহকে ভুলে যাবে না।

৩. ধনী বা দরিদ্র যে অবস্থায়ই থাক না কেন, ইসলামে সাবেত থাকবে অর্থাৎ বিশ্বাসে অবিচল থাকবে।

৪. আত্মীয়-স্বজন তোমাদের ত্যাগ করলে তোমরা তাদের ত্যাগ করো না।

৫. যারা তোমাদের শান্তি কেঁড়ে নেয়, তাদের তোমরা শান্তি দেবার চেষ্টা করবে।

৬. যারা তোমার উপর জুলুম করেছে তাদেরকে মাফ করে দেবে।

৭. বেশির ভাগ সময় নীরবতা অবলম্বন করে আল্লাহর চিন্তায় মগ্ন থাকবে।

৮. কথাবার্তা এবং কাজের ফাঁকে আল্লাহর জিকির অব্যাহত রাখবে।

৯. যেখানেই থাক, মন্দ কাজ থেকে বিরত থাকবে এবং অন্যকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

রাসূল (সা.) এর গুরুত্বপূর্ণ ৯ উপদেশ

আপডেট টাইম : ০৯:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০