ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত থাইল্যান্ডে একযোগে ৫১ হামলা ও অগ্নিসংযোগ: আইএসওসি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের বিশ্বব্যাপী প্রচার-প্রচারণা জোরদার প্রবাসীদের অধিকার, মানবিক সহায়তা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে নতুন উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীদের সম্পৃক্ত করার উদ্যোগ বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

শিমুলিয়া ফেরিঘাট ভাঙনের কবলে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটের ৩ নম্বর ফেরিঘাট পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে ফেরিঘাটের সামনের রাস্তা নদীতে ভাঙতে শুরু করে। এ কারণে ৩ নম্বর ফেরিঘাট দিয়ে যান চলাচল বন্ধ আছে।

সন্ধ্যা পর্যন্ত ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড অথবা শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ কেউই কোনও ব্যবস্থা নেয়নি।

এসব তথ্য জানিয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সাফায়েত আহমেদ বলেন, ‘পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে এখন শুধু পাঁচটি ফেরি চলছে। তবে সকালে আটটি ফেরি চলতে পেরেছিল। ৩ নম্বর ফেরিঘাট বন্ধ আছে। তবে মাত্র পাঁচটি ফেরি চলায় ২ নম্বর ফেরিঘাটও ব্যবহারের প্রয়োজন পড়ছে না। এখন শুধু ১ ও ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও জানান, ঈদের ছুটি কাটাতে এরইমধ্যে সাধারণ যাত্রীরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। বর্তমানে ঘাটে দুইশ’ থেকে আড়াইশ’ যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন

শিমুলিয়া ফেরিঘাট ভাঙনের কবলে

আপডেট টাইম : ০৯:৫৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০