ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মৌলভীবাজারে অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষে চালক মো. ফজলু মিয়া (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাত জন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ইমামবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিএনজি চালকদের কমিটি ও সড়কে গাড়ি চলাচলের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে সাত জন আহত হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক মো. ফজলু মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় পুলিশ বর্তমান ইউপি সদস্য ছালিক মিয়া ও ইলিয়াছ মিয়াকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মৌলভীবাজারে অটোরিকশা চালকদের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

আপডেট টাইম : ১১:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০