ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জ ছাত্রদল নেতার পরকীয়ার বলি স্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ উল্ল্যাহর পরকীয়ায় বাধা দেওয়ার পর তিনি সরে না আসায় স্বামীর সামনেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্ত্রী শামীমা (৩৩)। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সোমবার (৩ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার (২৬ জুলাই) রাতে শামীমা স্বামী মোহাম্মদ উল্ল্যাহকে পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে ধরে এনে তার সামনেই শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

শামীমা আড়াইহাজার উপজেলার ফাতেহপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ইমান আলী মেম্বারের মেয়ে। মোহাম্মদ উল্ল্যাহ আড়াইহাজার উপজেলার শিবপুর থানা সংলগ্ন হালিম মোক্তারের ছেলে।

মোহাম্মদ উল্ল্যাহর আড়াইহাজার উপজেলার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই পরকীয়া সম্পর্ক ছিল বলে অভিযোগ করেন নিহত শামীমার ভাই আড়াইহাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু।

হাবিবুর রহমান হাবু জানান, এর আগেও একাধিকবার পরকীয়া সম্পর্ক করায় মোহাম্মদ উল্ল্যাহকে সতর্ক করেছিল শামীমা। এর আগেও তিন বার আত্মহত্যার চেষ্টা করে স্বামীকে এ পথ থেকে ফেরাতে চান শামীমা।

সর্বশেষ ঈদের আগে ২৬ জুলাই রাতে শামীমা স্বামীকে ওই নারীর ঘর থেকে ধরে নিয়ে এসে স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি শরীরে দু ‘বার আগুন ধরিয়ে দেন। পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। সোমবার (৪ আগস্ট) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর পর বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার জন্য চাপ দিচ্ছে বলে জানা যায়।

এ ব্যাপারে মোহাম্মদ উল্ল্যাহ বলেন, অভিযোগ সত্য নয়। দুর্ঘটনাবশত তার স্ত্রী শামীমার শরীরে আগুন লেগে যায়। পরে আমি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, কেউ আমাদের এখানে লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নারায়ণগঞ্জ ছাত্রদল নেতার পরকীয়ার বলি স্ত্রী

আপডেট টাইম : ১১:৫৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০