ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

একটি পায়রার দাম প্রায় ১২ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ‘রেসিং হোমার’ প্রজাতির পায়রা। দিক নির্ণয় করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই পায়রার, সঠিক দিন চিনতে পারে, চলতে পারে মাইলের পর মাইল। বেলজিয়ামে মাস খানেক আগে এই প্রজাতির একটি পায়রা অনলাইন নিলামে তোলা হয়েছিল। সেখানে এর দাম উঠে প্রায় ১৪ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১১ কোটি ৮৩ লাখ টাকা। ওই দামে পায়রাটি কিনে নেন এক চীনা নাগরিক। এই পায়রাটির নাম আর্মান্দো।

‘রেসিং হোমার’ প্রজাতির পায়রা প্রতিপালনে বেলজিয়াম অন্যতম হলেও এর আকাশ ছোঁয়া দর বরাবর দিয়ে এসেছে চীন। চিনে ধনী বিত্তবান থেকে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত— সব শ্রেণির মানুষের মধ্যেই পায়রা প্রতিপালনের রেওয়াজ রয়েছে। তাছাড়া, শরৎ আর বসন্তকালে চীনে রাজকীয় আয়োজনে পায়রা ওড়ানো প্রতিযোগিতা হয়। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজারো মানুষ। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যই এত দাম দিয়ে পায়রাটি কেনা হয়েছে বলে অনেকে মনে করছেন।
তীক্ষ্ণ দৃষ্টি, নিখুঁত অনুমান ক্ষমতার জন্য গত প্রায় ২৫০-৩০০ বছর ধরে ‘রেসিং হোমার’ প্রজাতির পায়রার যথেষ্ট কদর রয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। উনবিংশ শতাব্দীতে বেলজিয়াম ও ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় এই প্রজাতির পায়রা প্রতিপালন এবং পায়রা ওড়ানোর প্রতিযোগিতার চল ছিল। পরে তা ক্রমশ ইউরোপের অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে। এশিয়ার বিভিন্ন দেশেও পায়রা প্রতিপালনের চল শতাব্দী প্রাচীন।

সূত্র : জি নিউজ

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

একটি পায়রার দাম প্রায় ১২ কোটি টাকা!

আপডেট টাইম : ০১:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯