ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

৩০ মিনিটেই ৪ শতাধিক মাছ চাষীর স্বপ্ন বিলীন

চাঁদপুর প্রতিনিধি : আকষ্মিক জোয়ারে ভেসে গেছে চাঁদপুরে হাইমচরের ৫ শতাধিক পুকুর ও ঝিলের মাছ। উপজেলার মধ্যচররে সাহেবগঞ্জ, নিউচর, বাহেরচর মিয়ারবাজার, ঈশানবাল, গাজীপুর, চরভৈরবী, আলগী উত্তর ও দক্ষিনের ৫ শতাধিক পুকুর ও ঝিলের মাছ  বুধবার রাতে আকষ্মিক জোয়ারে ভেসে গেছে।

ওই দিন আকষ্মিক জোয়ার মাত্র ৩০ মিনিটের ব্যাবধানে অস্বাভাবিক জোয়ারে লন্ডভন্ড হয়েগেছে পুকুর খামার গুলো। এতে হাইমচরের প্রায় ৪ শতাধিক মাছ চাষীর স্বপ্ন বিলীন হয়ে গেছে, যা টাকার অংকে প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।

নীলকমলের মধ্যচরের বাহের চরে মৎস্য চাষী মুনছুর পাটওয়ারী কান্না জড়িত কন্ঠে জানান, আমার সব শেষ হয়ে গেছে, আমার জীবনের অর্জিত সম্পদ ও ধার দেনা করে মাছের প্রকল্প করেছি, যা সকলেই জানে, এক নিমিষেই আমার সব চলে গেল, আমার ছোট বড় ৮ ঝিলে প্রায় ১ কোটি টাকার মাছ ছিল, স্বাভাবিকের চেয়ে ৬/৭ ফুট বেশী উচ্চতার জোয়ারে ফলে সকল খামার ভেসে গিয়ে মাছ চলে গেছে, আমি এখন সর্বশান্ত, মাছের খাদ্য ও মাছের পোনা ক্রয়ের টাকা পরিশোধ করার কিছুই রইল না।

একই এলাকার মৎস্য খামারী   সুরুজ ছৈয়াল, বাচ্চু সরকার, মামুন মিজি, মিনু মোল্লা, শিকদার মৎস্য খামার পরিচাল নাজমুল আলম, ফারুক গাজী জানান- হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায়, মৎস্য খামারে এমন বিপর্যয় দেখা দিয়েছে। আলগী উত্তরের আব্দুর রহমান,  জিল্লু আখন, সফিক দেওয়ান জানান এলাকার সব মাছ ভেসে গেছে আমরা সর্ব শান্ত।
স্থানীয় ইউপি সদস্য ফারুক গাজী বলেন বেড়ী বাঁধ এর ভিতরে এবং বাহিরে সব যায়গায় পানি মৎস্যচাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো মিজানুর রহমান জানান, উপজেলার ৬ ইউনিয়নে ১ হাজার ৬ শত পুকুর ও খামারে মাছ চাষ হয়, বুধবারের অস্বাভাবিক জোয়ারের ফলে ৬ ইউনিয়নে প্রাথমিক তথ্য মতে প্রায় ২৫৫ জন চাষীর ৪৩০ টি পুকুুর ঝিলের মাছ ও অবকাঠামো ক্ষতি হয়েছে, যা টাকার অংকে ৬ কোটি টাকার বেশী হবে। তিনি জানান ক্ষয় ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে।।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা

৩০ মিনিটেই ৪ শতাধিক মাছ চাষীর স্বপ্ন বিলীন

আপডেট টাইম : ০৮:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০