ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

ঢালিউডের স্বনামখ্যাত পরিচালক মতিন রহমান পিএইচডি ডিগ্রি অর্জন

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ:ঢালিউডের স্বনামখ্যাত পরিচালক মতিন রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। চলচ্চিত্রের ওপর গবেষণার জন্য এই ডিগ্রি অর্জন করে দেশীয় চলচ্চিত্র পরিচালকদের মধ্য থেকে তিনি এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে তিনিই প্রথম এই ডিগ্রি অর্জন করেছেন।

‘বাংলাদেশের চলচ্চিত্রে লোকজ উপাদানের প্রয়োগ কৌশল ও নন্দন ভাবনা’ বিষয়ের ওপর মতিন রহমান গবেষণা করে এই ডিগ্রি অর্জন করেছেন। ঋত্বিক ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’, এ জে কারদারের ‘জাগো হুয়া সাভেরা’, জহির রায়হানের ‘বেহুলা’, সালাহউদ্দিনের ‘রূপবান’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’ এবং হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমনি’ এই ছয়টি সিনেমার নির্মাণে লোকজ উপাদানের প্রয়োগ কীভাবে হলো এবং তার নন্দন ভাবনা ছিল কী না তা নিয়েই গবেষণা করেছেন মতিন রহমান।
সিনেমাগুলোর গান, সংলাপ ও পোশাকে লোকজ উপাদানের প্রয়োগ বিশ্লেষণ করে এর নতুন করে বিচার করে মতিন রহমান প্রমাণ করেছেন যে, এসব সিনেমাতে নন্দন ভাবনা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ড. আমিনুল ইসলাম দুর্জয়ের অধীনে মতিন রহমান এই গবেষণা করেন। তার পরীক্ষক হিসেবে ছিলেন ড. কাবেরী গায়েন ও ড. বিশ্বজিৎ ঘোষ।

পিএইচডি ডিগ্রি অর্জন প্রসঙ্গে মতিন রহমান বলেন, ‘জানি এটি এভারেস্ট বিজয়ের মতো কোনো ঘটনা নয়, তবে আমার এই অর্জনে আমি তৃপ্ত।’

প্রসঙ্গত, মতিন রহমান দীর্ঘ পনেরো বছর যাবৎ রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

ঢালিউডের স্বনামখ্যাত পরিচালক মতিন রহমান পিএইচডি ডিগ্রি অর্জন

আপডেট টাইম : ০১:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯