ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহীয়সী নারী: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক অনন্য-অসাধারণ মহীয়সী নারী। তিনি নীরবে-নিভৃতে বাঙালি জাতির স্বাধীনতার জন্য কাজ করে গেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার সকালে বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিনে তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র এ মন্তব্য করেন।

মেয়র বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রচারবিমুখ ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছায়ার মতো আগলে রেখেছিলেন। তার স্বামী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যতদিন কারাগারে ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নিবেদিতভাবে নীরবে-নিভৃতে বাঙালি জাতিকে সুসংগঠিত করে বাঙালির স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম এগিয়ে নিয়ে চলে ছিলেন। তার অবদান আসলে সেভাবে প্রকাশিত হয়নি। কিন্তু আজ আমরা ইতিহাস থেকে অনেক কিছুই জানতে পারি। তিনি না হলে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে এত বিশাল অর্জন সম্ভব নাও হতে পারতো।

৯০তম জন্মবার্ষিকীতে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের আত্মার মাগফেরাত কামনা করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, তিনি তার পরিবারকে যেমনি আগলে রেখেছিলেন তেমনি বাঙালি জাতিকে একটি পরিবারের মতোই আগলে রেখেছিলেন।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, ডিএসসিসি’র সচিব আকরামুজ্জামান প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহীয়সী নারী: মেয়র তাপস

আপডেট টাইম : ০৮:২১:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০