ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ হিলির অসমাপ্ত উন্নয়নমুলক কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে-সমাজকল্যানমন্ত্রী,- ডা. এজেডএম জাহিদ শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : শিক্ষামন্ত্রী বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায় হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমেদ শফীর (রহ.) কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

জুনের প্রথমেই বর্ষা শুরু, ফের বইছে তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দেশের কিছু অংশে আজও বৃষ্টি হতে পারে। তবে কিছু অংশে আবার শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। যা আগামী তিন থেকে চারদিন অব্যাহত থাকতে পারে। এরপরই সারাদেশে শুরু হতে পারে বৃষ্টি, কমে যাবে তাপমাত্রা। চলতে থাকবে মৌসুমি বৃষ্টি।

সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, ‘জুন মাসের শুরু থেকেই বৃষ্টি হতে পারে। পাঁচ থেকে ছয় দিনের মতো তা দীর্ঘস্থায়ী হতে পারে। তারপর বর্ষাকাল শুরু হয়ে যাবে, বৃষ্টি থাকবে মোটামুটি।’
তিনি আরও বলেন, ‘আজসহ (২৭ মে) আরও তিন থেকে চারদিন মোটামুটি তাপমাত্রা ভালই থাকবে। তারপর বৃষ্টি শুরু হলে তাপমাত্রা কমে যাবে। আশা করা যাচ্ছে, ১ জুন থেকে সারাদেশে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে। তখন তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে।’

এর আগে আজ (সোমবার) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ‘রাজশাহী, পাবনা, খুলনা, কুষ্টিয়া এবং মংলা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি বিস্তার লাভ করতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।’

পূর্বাভাসে আরও বলা হয়, আজ ‘রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বর্ষায় পরিচ্ছন্নতার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না

জুনের প্রথমেই বর্ষা শুরু, ফের বইছে তাপপ্রবাহ

আপডেট টাইম : ০২:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯