ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

চক্রাকার বাস সার্ভিস উত্তরাতেও চালু হলো

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি রুটে চক্রাকার বাস সার্ভিসের পর এবার উত্তরায়ও চালু হলো চক্রাকার বাস সার্ভিস।

সোমবার (২৭ মে) উত্তরার রবীন্দ্র সরণিতে আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে এই চক্রাকার বাস সেবা চালু হলো।

বিমানবন্দর থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। এছাড়া এর মধ্যবর্তী যেকোনো স্থানের জন্য ২০ টাকার টিকিট কিনতে হবে যাত্রীদের।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ খোকন বলেন, গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আগে নগরবাসীকে সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে আমরা হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান হবে না।

তিনি বলেন, হেডফোন কানে লাগিয়ে রাস্তা পারাপার হলে অথবা মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে সড়কে মৃত্যুর মিছিল কখনও কমে আসবে না।

সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এ বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের বিষয়। এটি আমাদের সবার জন্য। সুস্থ, সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। আমরা সবাই একত্রে কাজ করলে, সবাই সচেতন হলে বাসযোগ্য সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

চক্রাকার বাস সার্ভিস উত্তরাতেও চালু হলো

আপডেট টাইম : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯