ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নৌ দিবসটির গুরুত্ব আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘আন্তর্জাতিক নৌ দিবস’র নতুন নামকরণ করা হয়েছে ‘বিশ্ব নৌ দিবস’। একই সঙ্গে দিবসটির শ্রেণি পরিবর্তন করা হয়েছে। এতে দিবসটির গুরুত্ব আরও বাড়ল।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক নৌ দিবসকে বিশ্ব নৌ দিবস হিসেবে অভিহিতকরণ এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রের ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ-সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের কথা জানান। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আন্তর্জাতিক নৌ দিবস পালিত হয়ে আসছে।

তিনি বলেন, ‘গ’ শ্রেণির দিবসে খরচ একটু কম করা যায়, এখন একটু বেশি করা যাবে। এটুকুই পার্থক্য। বড় পরিসরে সাত দিনব্যাপী এটা উদযাপন করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

নৌ দিবসটির গুরুত্ব আরও বাড়ল

আপডেট টাইম : ০৮:২৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯