ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন

রায়হান কবিরের আবেদন খারিজ

নিউজ ডেস্ক: আল জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিক রায়হান কবিরের রিমান্ডের মেয়াদ কমানোর আবেদন খারিজ করে দিয়েছে মালয়েশিয়ার হাই কোর্ট। তার আইনজীবী সুমিথা শান্তিনি কিষণা এই তথ্য জানিয়েছেন। ফ্রি মালয়েশিয়া টুডে’র এক প্রতিবেদনে এখবর জানা গেছে।

গত ৩ জুলাই আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ২৪ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। ২৫ জুলাই তাকে ১৪ দিনের এবং পরে আবার নতুন করে ১৩ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রায়হানের আইনজীবী জানিয়েছেন, অভিবাসন কর্তৃপক্ষের আবেদনে উল্লেখ করা জাতীয় অখণ্ডতার স্বার্থে হাই কোর্ট রিমান্ড বহাল রাখা হয়েছে। তিনি বলেন, প্রথম দফার ১৪ দিনের রিমান্ড যথেষ্ট বলে আমাদের কাছে মনে হয়েছিল। তাই দ্বিতীয় দফা রিমান্ডের মেয়াদ কমানোর আবেদন আমরা করেছিলাম।

এর আগে মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক ইন্দিরা খায়রুল দায়মি দাউদ বলেছিলেন, আগামী ৩১ আগস্ট মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফ্লাইট আসবে। ওই ফ্লাইটেই ফেরত পাঠানো হতে পারে রায়হানকে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু

রায়হান কবিরের আবেদন খারিজ

আপডেট টাইম : ০৯:৪১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০