ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

বিএনপি-জামায়াত ও রাজাকারদের বর্জন করে রাজনীতির ভেজাল বন্ধে ইনুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিএনপি-জামায়াত ও রাজাকারদের বর্জন করে রাজনীতির ভেজাল বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, দেশে জঙ্গি দমন করতে পারলে খাদ্যে ভেজাল বন্ধ করতে পারব না কেন? তবে দেশের প্রচলিত আইনের মাধ্যমেই খাদ্যে ভেজাল বন্ধ করতে হবে।

সোমবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ভেজাল ও মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ভেজাল প্রদানকারীদের শাস্তি দিতে আইন আছে। আইন প্রয়োগ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ১৯টি টেক্সটাইলের রঙ খাদ্যে ব্যবহার করা হচ্ছে। এ কারণে ক্যান্সার-কিডনি রোগী বাড়ছে। শিশুরা পড়ালেখায় অমনোযোগী হচ্ছে। ভেজালমুক্ত খাবার না খেতে পারলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিটি এডিটর আবুল খায়ের বিষাক্ত কেমিক্যাল শরীরে প্রবেশ করায় ১০ বছরের অসুস্থতার বিবরণ তুলে ধরে বলেন, বড় বড় নামিদামি রেস্টুরেন্টের খাদ্যেও ভেজাল দেওয়া হয়। খাদ্যে ভেজালের কারণে কিডনি, ক্যান্সারসহ নানা রোগব্যাধি ভয়াবহভাবে বাড়ছে। খাদ্যে ভেজাল না থাকলে এ দেশের মানুষের গড় আয়ু ৯০ বছর ছাড়িয়ে যাবে। ভেজাল প্রদানকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ভেজাল ও মাদকবিরোধী আন্দোলনের সভাপতি ও গণআজাদী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে সেমিনারে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, কৃষিবিদ ড. মো. আলী আফজাল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপি-জামায়াত ও রাজাকারদের বর্জন করে রাজনীতির ভেজাল বন্ধে ইনুর আহ্বান

আপডেট টাইম : ০৮:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯