ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

টঙ্গীতে বখাটের হামলায় ৩ স্কুল শিক্ষার্থী গুরুতর আহত

 সুজন সারোয়ার, টঙ্গী: টঙ্গীর মাছিমপুর মিলবাজার এলাকায় বখাটের হামলা ও বেধড়ক পিটুনীতে স্কুল পড়–য়া তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো, ইতি আক্তার (১৫), খাদিজা আক্তার (১৬) ও রাতুল (১৬)। তারা সকলেই নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শেণীর শিক্ষার্থী। এঘটনায় শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসি জানায়, শিক্ষার্থী ইতির প্রতি প্রেমের আশক্তি ছিলো বখাটে সুমনের।

বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই সে ইতিকে প্রেমের প্রস্তার দিতো এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। সুমন বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাকে এড়িয়ে চলতো ইতি। এতে সে ইতির ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। শুক্রবার সকালে ইতি তার সহপাঠী রাতুলকে নিয়ে বান্ধবী খাদিজার কামাড়পাড়াস্থ বাসায় বেড়াতে যান। এ খবর পেয়ে এলাকার চিহ্নিত বখাটে সুমন ইতির মুঠোফোনে ফোন করে অবস্থান জেনে তুরাগ নদের খেয়া ঘাটে গিয়ে তাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ওই বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসী সুমনের হাতে থাকা লাঠি দিয়ে ৩ শিক্ষার্থীকে শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। সুমনের বড় ভাই ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিপনও একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। ইতিপূর্বে সে চুরি, ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বেশ কয়েকবার হাজতবাস করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

টঙ্গীতে বখাটের হামলায় ৩ স্কুল শিক্ষার্থী গুরুতর আহত

আপডেট টাইম : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০