ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

কীর্তি সুরেশ হতে যাচ্ছেন ‘আদিপুরুষ’-এর নায়িকা

বিনোদন ডেস্ক: গত ১৮ আগস্ট পরিচালক ওম রাউত তার নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। ‘আদিপুরুষ’ নামে অ‌্যাকশন-থ্রিলার ঘরানার বড় বাজেটের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘বাহুবলি’ সিনেমাখ‌্যাত অভিনেতা প্রভাস। তিনি রামের চরিত্রে অভিনয় করবেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা জানাননি নির্মাতা।

আজ (২০ আগস্ট) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাসের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে টিনসেল টাউনে চলছে নানা গুঞ্জন। জানা গেছে, এ সিনেমায় প্রভাসের নায়িকা হিসেবে অভিনয় করবেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ। কীর্তির চরিত্রের নাম সীতা। সম্প্রতি মুঠোফোনে কীর্তিকে এ সিনেমার গল্প শুনিয়েছেন পরিচালক ওম। কীর্তি এতে কাজ করার জন‌্য আগ্রহ প্রকাশ করেছেন। যদিও চলতি বছরের শেষ নাগাদ এ সিনেমার শিল্পীদের নাম ঘোষণা করা হবে বলে শোনা যাচ্ছে।
এছাড়াও এ সিনেমায় বলিউডের বেশ কজন গুণী শিল্পী অভিনয় করবেন বলে জানিয়েছেন নির্মাতা ওম। গতকাল (১৯ আগস্ট) বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটিতে প্রভাসের সঙ্গী হচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

এই প্রজেক্টের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ‌্যমটিকে বলেন—হ‌্যাঁ, আদিপুরুষ সিনেমায় সাইফ আলী খান অভিনয় করবেন। ‘তানহাজি: দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমায় সাইফের অভিনয় দেখে পরিচালক ওম তার দ্বিতীয় চলচ্চিত্রেও তাকে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

সিনেমাটিতে সাইফ আলীর চরিত্র প্রসঙ্গে সূত্রটি বলেন—সাইফের চরিত্র ভালো বলেই তিনি এতে অভিনয়ের সম্মতি দিয়েছেন। সম্ভবত পরিচালক সাইফ আলীকে দিয়ে ভিলেনের চরিত্র রূপায়ন করাবেন। সম্ভবত এ সিনেমায় প্রভাসের বিপরীতে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সাইফ।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। খুব শিগগির ঘোষণা আসবে বলেও সূত্রটি জানিয়েছে।
ভারতীয় সংস্কৃতির জনপ্রিয় একটি অধ‌্যায় নিয়ে হিন্দি ও তেলেগু ভাষায় নির্মিত হবে ‘আদিপুরুষ’। পরে তামিল, মালায়ালাম, কন্নড়সহ একাধিক বিদেশি ভাষায় এটি ডাবিং করে মুক্তি দেওয়া হবে।

এটি যৌথভাবে প্রযোজনা করছেন—ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার ও রাজেশ নাইর। এখন প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হবে। ২০২২ সালে এটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

কীর্তি সুরেশ হতে যাচ্ছেন ‘আদিপুরুষ’-এর নায়িকা

আপডেট টাইম : ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০