ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

ফুলেল শ্রদ্ধায় নায়করাজকে স্মরণ

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। ২০১৭ সালের ২১ আগস্ট অসংখ‌্য ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি। আজ নায়করাজের তৃতীয় মৃত্যুবার্ষিকী। প্রিয় শিল্পীকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে শিল্পী সমিতির পক্ষ থেকে সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, শুভ্রত, জয় চৌধুরী বনানী কবরস্থানে নায়করাজের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এর পর কবর জিয়ারত করেন।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, নায়করাজ আমাদের চলচ্চিত্রের মাথার মুকুট ছিলেন। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন। চলচ্চিত্র ও শিল্পী সমিতিতে তার অবদান ভোলার মতো নয়। আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি তাকে৷ তার জন্য দোয়া করছি, তিনি যেন শান্তিতে থাকেন।

তিনি আরো বলেন—শিল্পী সমিতির পক্ষ থেকে দুপুর ১২টার দিকে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি ও কবর জিয়ারত করেছি। আজ শুক্রবার এফডিসি বন্ধ তাই আগামীকাল (২২ আগস্ট) শিল্পী সমিতিতে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিলের আয়োজন করবো। এছাড়া দুঃস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করবো।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। কিশোর বয়সে মঞ্চনাটকে জড়িয়ে পড়েন। ১৯৬৪ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় পরিবার নিয়ে ঢাকায় চলে আসেন। ঢাকা এসে চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন রাজ্জাক।

১৯৭৭ সালে ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। রাজ্জাক প্রায় ১৬টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেরা অভিনেতা হিসেবে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৪ সালে ‘কার্তুজ’ সিনেমায় তাকে শেষবার দেখা যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

ফুলেল শ্রদ্ধায় নায়করাজকে স্মরণ

আপডেট টাইম : ০৫:৩০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০