ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

১৫ আগস্ট ও ২১ আগস্ট হামলা একই সূত্রে গাঁথা : পলক

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৭৫ এর ১৫ আগস্টের ঘাতকরা ভেবেছিল স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করলেই বাংলাদেশে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এবং উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্নকে হত্যা করা সম্ভব হবে। কিন্তু সেই দিন মহান আল্লাহর অশেষ রহমতে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বেঁচে গিয়েছিলেন।।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ১৫ আগস্টের হত্যাযজ্ঞ ও ২১ আগস্ট গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সিংড়া পৌর কমিউনিটি সেন্টারের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি কথা বলেন।

পলক বলেন, ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনার ওপর সন্ত্রাসী হামলার দিন আমরাই প্রথম আন্দোলন করেছিলাম। সেদিন আন্দোলনের কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল। আমরা যতদিন বেঁচে থাকবো এই মামলা আমাদের গর্ব।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন। সেই পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন।

সভায় নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বড়াইগ্রাম-গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথির বক্তব্যে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য। এখনও ষড়যন্ত্র চলমান রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও লালপুর-বাগাতিপাড়ার সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ, ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

১৫ আগস্ট ও ২১ আগস্ট হামলা একই সূত্রে গাঁথা : পলক

আপডেট টাইম : ০৩:২৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০