ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

খালেদার মুক্তি ৭ দিনে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ হলে : খোকন

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের টানা সাতবারের নির্বাচিত সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন বলেছেন, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করা হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাত দিনে মুক্তি পাবেন।

তিনি বলেন, দেশের গণতন্ত্র আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে।
সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের দক্ষিণ হল মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী দল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এ এম মাহবুবউদ্দিন খোকন বলেন, একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট গঠন করা হয়েছে তা ভেঙে দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করার আহ্বান জানান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপত্বি করেন সংগঠনের আহ্বায়ক জুলফিকার আলী জুনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, আইনজীবী শওকতুল হক, মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এম আমিনুল ইসলাম মুনির ও প্রধান সমন্বয়কারী হেমায়েত উদ্দিন বাদশা। অনুষ্ঠানে তিন শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

খালেদার মুক্তি ৭ দিনে বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ হলে : খোকন

আপডেট টাইম : ১২:৫৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯