ঢাকা ১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা নকল গিজার উৎপাদনের দায়ে কারখানা সিলগালা মাত্র ১৮ মাসে হাফেজ হলেন আলহাজ্ব আব্দুল মালেক মাতাব্বর মাদরাসার দুই শিক্ষার্থী নওগাঁয় প্রায় ৮০ বছর পুরানো (বিটিশ) আমলের কবরস্থ দখল করে ফসল চাষের অভিযোগ নজরুলের আদর্শে গড়তে হবে সাম্য ও মানবতার বাংলাদেশ : সংস্কৃতি প্রতিমন্ত্রী কৃষিতে অভিযোজন বরাদ্দ বৃদ্ধির ন্যায্য রুপান্তরের প্রস্তাবের দাবিতে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচী পালিত ধামইরহাটে ব্রিটিশ আমলের কবরস্থান দখল করে ফসল চাষের অভিযোগ  চট্টগ্রামের রাসমণি ঘাটে আগুনঃ পুড়ল জেলেদের স্বপ্ন, নিঃস্ব প্রায় শতাধিক পরিবার। শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল গণতান্ত্রিক সরকারের শ্রমবান্ধব নীতির কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি’র অর্থায়ন প্রাপ্তি: মাহ্দী আমিন

বনানী-গাজীপুরে আগামীকাল বুধবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টা জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্পকারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন প্রতিস্থাপনের জন্য এ অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত সব শিল্প-কারখানা ও সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএসের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা কম গ্যাস পাবেন।
এতে আরও বলা হয়, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এ কাজের জন্য জয়দেবপুর চৌরাস্তা থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ১৬ ইঞ্চি ব্যাসের পাইপ লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প-কারখানা ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ ২৯ মে ভোর ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া ওই সময়ে উত্তরা, জোয়ারসাহারা ও বারিধারা ডিওএইচএস এলাকায় থাকা সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহক স্বল্পচাপে গ্যাস পাবেন।

এ বিষয়ে তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান বলেন, পাইপলাইন প্রতিস্থাপনের কাজটি সোমবার (২৭ মে) করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা যায়নি। তাই আগামীকাল বুধবার এ কাজ করা হবে।

তিনি বলেন, লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে কাজ করতে হয়। তাই গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যাতে গ্যাস সরবরাহ করা যায় সেই চেষ্টা করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত ফেনী কম্পিউটার ইনস্টিটিউট সংকটে ভরা

বনানী-গাজীপুরে আগামীকাল বুধবার ৯ ঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট টাইম : ০১:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯