ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন ৪ তরুণী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯৯৯-এ ফোন করে সংঘবদ্ধ ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন চার তরুণী। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা জানান, শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ এলাকা থেকে ৩০/৩৫ জন যুবক ইঞ্জিনচালিত ট্রলারে নদী পথে আনন্দ ভ্রমণের আয়োজন করে। পিকনিককে আরও প্রাণবন্ত করতে রাজধানী থেকে ৪ জন নৃত্য শিল্পীকে ১১ হাজার টাকার বিনিময়ে নিয়ে আসে তারা। চুক্তিবদ্ধ নৃত্যশিল্পীরা নাচ গান করে অনুষ্ঠান মাতিয়ে রাখে। প্রতিশ্রুতি ছিল সন্ধ্যার সময় ট্রলার থেকে তাদের তীরে নামিয়ে দেওয়া হবে। কিন্তু, এ কথা রাখেনি ওই যুবকরা। দিন গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেও পিকনিকের আয়োজক রূপগঞ্জ গ্রামের হৃদয়, বিপ্লব, নিলয়, শাওন, রাসেল, সাগরসহ অন্যরা তাদের তীরে না নামিয়ে বিভিন্ন রকম অশালীন আচরণ করতে শুরু করে। একপর্যায়ে ৪ তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায় তারা। এ সময় এক তরুণী ৯৯৯-এ কল করে তাদের উদ্ধারের জন্য পুলিশের সহায়তা চায়। পরে রাত ১১টার সময় রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে শীতলক্ষ্যা নদীর পিতলগঞ্জ কাচারীঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করে।
এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকনিকের আয়োজক যুবকরা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় নৌ-পুলিশ ইছাপুরা ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আনন্দ ভ্রমণের আয়োজকদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

নারায়ণগঞ্জে ধর্ষণের হাত থেকে রক্ষা পেলেন ৪ তরুণী

আপডেট টাইম : ০৮:০৭:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০