ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

গোপনে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শালিনি

বিনোদন ডেস্ক: গোপনে বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শালিনি ভাড়নিকাতি। বর দক্ষিণী সিনেমার পরিচালক মনোজ বিধা।

সম্প্রতি বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন তারা। বরের সঙ্গে তোলা শালিনির বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে—দীর্ঘ দিনের প্রেমিক মনোজ বিধার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শালিনি। গত ২১ আগস্ট চেন্নাইয়ে মনোজ বিধার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৫ সালে কন্নড় ভাষার ‘প্লাস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন শালিনি। একই বছর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। এরপর কন্নড়-তেলেগু ভাষার বেশ কটি চলচ্চিত্র উপহার দেন তিনি।

তবে চলতি বছরের ২৫ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় তার অভিনীত ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’ সিনেমাটি। মুক্তির এ সিনেমার জন্য দারুণ প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

গোপনে বিয়ের পিঁড়িতে অভিনেত্রী শালিনি

আপডেট টাইম : ১২:১৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০