ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

আশীর্বাদ নিতে প্রণব মুখার্জির সঙ্গে মোদির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন। অগ্রজের কাছে আশীর্বাদ নিতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসা মোদি প্রণব মুখার্জির কাছে যান। নিজের টুইটার অ্যাকাউন্টে ছবি পোস্ট করে এই সাক্ষাতের খবর দিয়েছেন মোদি।

নরেন্দ্র মোদি আগামী বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার আগে সাক্ষাতের পর প্রণব মুখার্জিকে মোদি দেশনায়ক হিসেবে অভিহিত করেছেন। ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখার্জি একজন বাঙালি। তিনি দীর্ঘকাল কংগ্রেসের সঙ্গে যুক্ত থেকে রাজনীতি করেছেন। ছিলেন ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার সদস্য।
নরেন্দ্র মোদি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রণব দা’র সঙ্গে দেখা করা মানে অভিজ্ঞতার ঝুলি আরও সমৃদ্ধ করা। তার জ্ঞান এবং অন্তর্দৃষ্টি অতুলনীয়। তিনি একজন দেশনায়ক আমাদের জাতির জন্য তার অবদান কখনো ভোলার নয়।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদের আজকের সাক্ষাতে আমি তার কাছ থেকে আশীর্বাদ চেয়েছি।’ প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে মোদি সরকারের পক্ষ থেকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ভারত রত্ন’ খেতাবে ভূষিত হয়েছেন প্রণব মুখার্জি।

মোদি এর আগেও অনেকবার প্রণব মুখার্জির কাছে তার কৃতজ্ঞতার কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি যখন গুজরাট ছেড়ে নয়াদিল্লি আসেন তখন তাকে জাতীয় রাজনীতি, সংসদীয় নিয়মকানুন ও কার্যপ্রণালি এবং সংবিধান সম্পর্কে হাতে কলমে শিখিয়েছিলেন প্রণব মুখার্জি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

আশীর্বাদ নিতে প্রণব মুখার্জির সঙ্গে মোদির সাক্ষাৎ

আপডেট টাইম : ০৯:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯