ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবার ভারতে পুরস্কৃত বাংলাদেশের ‘আলী’ জীবন বিমার সিইওদের যোগ্যতা যাচাইয়ে আইডিআরএ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা রাজশাহীর গোদাগাড়ীতে ঢাকা পিৎজা হাউস অ্যান্ড রেস্তোরাঁ’র শুভ উদ্বোধন মিলছে ১৫% ছাড়! বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার নির্দেশনা জারি গাজীপুরের তৈরি পোশাক কারখানাগুলো বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে এনে দিয়েছে অভূতপূর্ব সফলতা বাংলাদেশ-ভারত বাণিজ্য বাড়াতে দু’টি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব, স্থলবন্দরের দক্ষতা বাড়ানোর তাগিদ কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

বাংলাদেশকে ভারতের রানপাহাড় টপকাতে হবে

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: একটা সময় মনে হচ্ছিল, ভারতকে হয়তো ২৬০-২৭০ রানের মধ্যে আটকে দেয়া যাবে। ভারতীয় ব্যাটসম্যানরা যে হাত খুলে খেলতেই পারছিলেন না। কিন্তু লোকেশ রাহুুল আর মহেন্দ্র সিং ধোনি বদলে দিলেন ম্যাচের চালচিত্র। এই যুগলের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৫৯ রানের পাহাড়সমান সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৬০ রান।

আগের ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের কাছে নাকাল হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বাংলাদেশের বিপক্ষে আজ (মঙ্গলবার) কার্ডিফে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে শুরুতে বেশ দেখেশুনে খেলেছেন তারা। পাওয়ার প্লে’র প্রথম ১০ ওভারে ভারত তুলতে পারে ১ উইকেটে মাত্র ৩৪ রান।
কার্ডিফে রোদ বৃষ্টির লুকোচুরির দিনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দুই বল পেরোতেই বৃষ্টিতে খেলা বন্ধ করে দিতে হয়।

তবে একটু বিরতি দিয়ে আবারও শুরু হয় ম্যাচ। আর নিজের দ্বিতীয় ওভারে এসেই উইকেটের দেখা পান মোস্তাফিজুর রহমান। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (১) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কাটার মাস্টার।

এরপর দ্বিতীয় উইকেটে মাটি কামড়ে ব্যাটিং শুরু করেন বিরাট কোহলি আর রোহিত শর্মা। ১৪তম ওভারে এসে তাদের ৪৫ রানের জুটিটি ভাঙেন রুবেল হোসেন। টাইগার পেসারের দুর্দান্ত এক ডেলিভারি ব্যাটে লেগে স্ট্যাম্প ভেঙে দেয় রোহিতের। ভারতীয় ওপেনার তখন ১৯ রানে।

তারপর ৪৭ রানে কোহলি বোল্ড সাইফউদ্দিনের বলে। আর রুবেলের দ্বিতীয় শিকার হয়ে ২ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বিজয় শঙ্কর। ১০২ রানেই ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে ভারত।

সেখান থেকে দলকে টেনে তুলেন রাহুল আর ধোনি। পঞ্চম উইকেটে এই যুগল গড়েন ১৬৪ রানের বড় জুটি। ৯৯ বলে ১২ বাউন্ডারি আর ৪ ছক্কায় ১০৮ রান করে রাহুল পার্টটাইম লেগস্পিনার সাব্বির রহমানের শিকার হন।

তবে অভিজ্ঞ ধোনিকে আটকে রাখা যায়নি। শেষ ওভারে এসে সাকিব আল হাসান বোল্ড করেন তাকে। ৭৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংসে ৮ বাউন্ডারির সঙ্গে ৭টি ছক্কা হাঁকান ভারতকে দুইটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রুবেল আর সাকিব। একটি করে উইকেট মোস্তাফিজ, সাইফউদ্দিন আর সাব্বির রহমানের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উত্তরা প্রেসক্লাবে নেতৃত্বের পালাবদল, শপথ নিল নতুন কমিটি

বাংলাদেশকে ভারতের রানপাহাড় টপকাতে হবে

আপডেট টাইম : ০৯:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯