ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান চিকিৎসক ও রোগীর আস্থা, সহানুভূতির বন্ধনই চিকিৎসাসেবার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ‎পিরোজপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম গ্রেপ্তার ৬৫ বছর বয়সে নিজের বাড়ি গ্রামছাড়া কমলা বেগম, দুলাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ বেলজিয়ামের নির্মাণস্থলে ১ কোটি ডলার মূল্যের স্বর্ণের সন্ধান পেলেন শ্রমিকরা অসাম্প্রদায়িক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সংস্কৃতি চর্চাকে লালন ও পরিচর্যা করতে হবে: তথ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্বাচিত সহিদুজ্জামান রাসেল সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঈদে নায়িকা পপির ‘নায়িকার হানিমুন’

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী পপি। উপহার দিয়েছেন বহু সুপারহিট ছবি। জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের মন। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

পর্দায় শাকিল খান, রিয়াজ, ফেরদৌসদের সঙ্গে তার রোমান্স প্রশংসা পেয়েছে। এইসব নায়কদের সঙ্গে জুটি বেঁধে তিনি সফল হয়েছেন। পপিকে কখনো দেখা গেছে প্রেমিকা চরিত্রে, কখনো বা হাজির হয়েছেন স্ত্রী হিসেবে।
তবে ব্যক্তি জীবনে এখনো সিঙ্গেল এই নায়িকা। বিয়ে করবেন করবেন করে করা হচ্ছে না। তার বিয়ে নিয়ে আগ্রহের শেষ নেই ভক্ত-দর্শকের। বিভিন্ন সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পপিও রহস্য বাড়িয়েছেন বিয়ে নিয়ে।

সেই নায়িকাই কী হানিমুনে যাচ্ছেন! না পাঠক অবাক হবার কিছু নেই। চিত্রনায়িকা পপি আসছে রোজা ঈদ উপলক্ষে একটি নাটকে অভিনয় করছেন। সেই নাটকের নাম ‘নায়িকার হানিমুন’।

এ নাটকে পপি জুটি বেঁধেছেন অভিনেতা-নির্মাতা হাসান জাহাঙ্গীরের সাথে। আপন হাসানের রচনায় এই নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। নতুন দম্পতির হানিমুনকে কেন্দ্র করে হাস্যরসের চিত্রনাট্যে গড়ে উঠেছে এই নাটকের গল্প।

নির্মাতা নিশ্চিত করেছেন আসছে রোজার ঈদে বৈশাখী টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘নায়িকার হানিমুন’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বন্ধ চিনিকল চালু করে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানো হবে : বিএসএফআইসি চেয়ারম্যান

ঈদে নায়িকা পপির ‘নায়িকার হানিমুন’

আপডেট টাইম : ০৯:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০১৯