ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন জুডিসিয়াল ডায়ালগে অংশ নিতে অস্ট্রেলিয়ায় বিচারপতি আহমেদ সোহেল প্রতিহিংসার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছিল: শফিকুর রহমান ২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা! ৮ দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের টেস্ট থেকে অবসরের ঘোষণা মিস্টার ডিপেন্ডেবল মুশফিকের টঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধে উত্তরায় স্যান্ড-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মূলধারায় ফেরা ৩০০-র বেশি বিশেষ শিশু ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

ঝুঁকি নিয়েই ইতালি যাচ্ছেন প্রভাস

বিনোদন ডেস্ক: করোনা সংকট না কাটলেও ইউরোপের দেশ ইতালিতে পারি জমাচ্ছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস।

তবে অবসর যাপনের জন্য নয় শুটিংয়ের কাজে খুব শিগগির ইতালি পাড়ি জমাবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং বাকি রয়েছে। সিনেমাটি প্রেমের পটভূমিতে নির্মিত হচ্ছে। এজন্য কিছু দৃশ্যের শুটিং ইতালিতে করাই শ্রেয়। সিনেমাটির বাকি শুটিংয়ের জন্য প্রভাসসহ শুটিং টিম ইতালি যাচ্ছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন—যে ধরনের লোকেশনে বাকি দৃশ্যের শুটিং করার পরিকল্পনা করেছেন পরিচালক, সে ধরনের লোকেশন ভারতের গোয়া বা অন্য কোনো স্থানে নেই। এজন্য ঝুঁকি নিয়েই ইতালিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা।

এর আগে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং টিম জর্জিয়াতে গিয়েছিল। কিন্তু করোনা তাণ্ডব শুরু হওয়ায় ভারতে ফিরে আসে দলটি। ইতালি করোনার হটস্পট হওয়ার পরও সেখানে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

‘রাধে শ্যাম’ পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। এতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। ইউ ভি ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ঝুঁকি নিয়েই ইতালি যাচ্ছেন প্রভাস

আপডেট টাইম : ০২:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০