ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

লতা মঙ্গেশকরের বাড়িতে করোনা

বিনোদন ডেস্ক: ভারতের বরেণ্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বাড়িতে এবার হানা দিয়েছে করোনাভাইরাস। গতকাল (২৯ আগস্ট) বৃহনমুম্বাই পৌরসভা তার এ বাড়িটি সিল করে দিয়েছেন। ডিএনএইন্ডিয়া ডটকম এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দক্ষিণ মুম্বাইয়ের চম্বালা হিলস এলাকায় পেডার রোডে অবস্থিত প্রভুকুঞ্জ নামে বহুতল ভবনটি। এতে থাকেন লতা মঙ্গেশকর। এই ভবনের পাঁচজন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে লতা মঙ্গেশকর ও তার পরিবারের সদস্যরা সুস্থ আছেন।

লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে—প্রভুকুঞ্জ সিল করা হয়েছে কি না, তা জানতে আমাদের কাছে অসংখ্য ফোন কল এসেছে। আমাদের এই ভবনে অনেক প্রবীণ মানুষের বসবাস। সবার নিরাপত্তার জন্য বিল্ডিং সোসাইটি ও পৌরসভা কর্তৃপক্ষ ভবনটি সিল করে দিয়েছেন।

সবার প্রতি আহ্বান জানিয়ে এ বিবৃতিতে আরো বলা হয়েছে—আমাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো অপপ্রচারে গুরুত্ব দেবেন না। কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা থেকেও বিরত থাকুন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

লতা মঙ্গেশকরের বাড়িতে করোনা

আপডেট টাইম : ১২:২৩:০২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০