ঢাকা ১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

নরসিংদীতে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আমির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের বানিয়াছল খালপাড় কলেজ রোড থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য জানান।

নিহত আমির হোসেন শহরতলীর চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া সংগীতা এলাকার ফাইজউদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, পাওনা টাকা নিয়ে আমির হোসেনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোর সাড়ে ৫টার দিকে শাহিন নামে একজন আমির হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শহরের খালপাড় কলেজ রোডে একটি সুপার শপের সামনে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

নরসিংদীতে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৩৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০