ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

হারিয়ে যাওয়া অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক: করোনা সংকটের শুরু থেকে নানাভাবে মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে। এবার হারিয়ে যাওয়া এক বৃদ্ধকে তার পরিবারের কাছে ফেরালেন এই অভিনেত্রী। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—ঘটনাটি গত সপ্তাহের। জয়দীপ সেন শেক্সপিয়ার সরণি বাসস্টপের কাছে প্রায় অচেতন অবস্থায় পড়েছিলেন এক বৃদ্ধ। তার এক পায়ে ক্ষত, তা এখন গ্যাংগ্রিন হয়ে গিয়েছে। সেখানে রীতিমতো পোকাও ধরেছে। আরাধনা চ্যাটার্জি নামে এক তরুণী এ দৃশ্য দেখে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দেন। বিষয়টি মিমি চক্রবর্তীর নজরে আসে। সঙ্গে সঙ্গে লালবাজারে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মিমি। তারপর গত ২৯ আগস্ট কলকাতা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করা হয় ওই বৃদ্ধকে। বিষয়টি নিয়ে খবর প্রকাশের পর বৃদ্ধর পরিবার তাকে চিনতে পারেন।

এই বৃদ্ধের নাম কুমুদ শীল। নদিয়া জেলার রানাঘাটের গাঙনাপুর গ্রামের বাসিন্দা। পরে বৃদ্ধের পরিবার মিমি এবং তার টিমের সঙ্গে যোগাযোগ করেন। বৃদ্ধের ভাইপো কলকাতায় এসে তার কাকার সঙ্গে হাসপাতালে দেখা করেন। ভিডিও কলে অভিনেত্রীকে ধন্যবাদ দেওয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। মিমি তাদের বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা করে দেবেন বলেও জানিয়েছেন।

গত মাসে ‘এসওএস কলকাতা’ নামে নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন মিমি চক্রবর্তী। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন যশ দাশগুপ্ত, নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। অংশুমান প্রত্যুষ পরিচালিত এ সিনেমার শুটিং গত ৮ জুলাই শুরু হয়েছে। লকডাউনের পর এ সিনেমার মাধ‌্যমে শুটিংয়ে ফিরেন মিমি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

হারিয়ে যাওয়া অসুস্থ বৃদ্ধকে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন মিমি চক্রবর্তী

আপডেট টাইম : ১২:১৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০