ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে

বন্ধ হয়ে গেলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা

বিনোদন ডেস্ক: বন্ধ হয়ে গেলো নগরীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি। আজ (১ সেপ্টেম্বর) বিকালে গন্যমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে মেজবাহ উদ্দিন আহমেদ বলেন—বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছ থেকে স্থান ভাড়া নিয়ে স্টার সিনেপ্লেক্সের শাখাটি পরিচালিত হতো। কিন্তু বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ চিঠি দিয়ে জানিয়েছে, জায়গাটি ছেড়ে দিতে। এজন্য জায়গাটি ছেড়ে দিয়েছি। যার কারণে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ব্যবহৃত যন্ত্রপাতি আপাতত স্টোর করে রাখা হবে। পরবর্তীতে নতুন কোনো শাখা চালু হলে সেখানে এসব ব্যবহার করা হবে। বসুন্ধরার এ শাখা বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে বলেও জানিয়েছেন মেজবাহ।

দেশের চলচ্চিত্রপ্রেমীদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর নগরীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। পরবর্তীতে জিগাতলা, মহাখালীতে এর শাখা চালু হয়। সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স তৈরির ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সময়ের সঙ্গে দেশের সিনেমা হলের সংখ্যা কমছে। এদিকে করোনা তাণ্ডবের কারণে দীর্ঘ দিন ধরে সিনেমা হলে তালা ঝুলছে। ব্যবসায়ীক মন্দা অবস্থার কারণে গত মাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এ সময় স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেছিলেন—সিনেমা ব্যবসার এই দুর্দিনে সরকারি সহায়তা না পেলে সামনে হয়তো স্টার সিনেপ্লেক্স বন্ধ করে দিতে হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্ধ হয়ে গেলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখা

আপডেট টাইম : ০৬:১৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০