ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী জুমার নামাজ শেষে দোয়া-মোনাজাত মাধ্যমে পিরোজপুরে আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী পালিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

১৪ প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ মঙ্গলবার (২৮ মে) ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৭’ এর জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩ অনুযায়ী প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেয়া হয়।

দেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে সরকার ৬টি ক্যাটাগরিতে ১৪টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত করেছে।
পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো-

বৃহৎ শিল্প : বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দ্বিতীয় পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের এনভয় টেক্সটাইলস লিমিটেড ও তৃতীয় পুরস্কার পাচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প : মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম গ্রীন টেক্সটাইল লিমিটেড, দ্বিতীয় ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ও তৃতীয় জি এম ই এগ্রো লিমিটেড।

ক্ষুদ্র শিল্প : ক্ষুদ্র শিল্পে গাজীপুর কাশিমপুরের অকো-টেক্স লিমিটেড প্রথম, এপিএস অ্যাপারেলস লিমিটেড দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পাচ্ছে চট্টগ্রামের বিএসপি ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেড।

মাইক্রো শিল্প : মাইক্রো শিল্পে ঢাকার মোহাম্মদপুরের স্মার্ট লেদার প্রোডাক্টস রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

কুটির শিল্প : এ খাতে প্রথম পুরস্কার পাচ্ছে কোর দ্য জুট ওয়ার্কস এবং দ্বিতীয় মিরপুরের প্রতিবেশী প্রশিক্ষণ কেন্দ্র ও কুটির শিল্প উন্নয়ন সংস্থা।

হাইটেক শিল্প : হাইটেক শিল্পে ঢাকার সার্ভিস ইঞ্জিন লিমিটেড এবার প্রথম এবং দ্বিতীয় হিসেবে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে লালমাটিয়ার ন্যাসেনিয়া লিমিটেড।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংস্কৃতির বিকাশেই গড়ে উঠবে মানবিক ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম : ত্রাণমন্ত্রী

১৪ প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার 

আপডেট টাইম : ০১:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯