ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনমন্ত্রী বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে অ্যাটর্নি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সিএমএইচে তিনি চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার কর্মরত ডাক্তাররা সার্বক্ষণিক নজর রাখছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকেই অ্যাটর্নি জেনারেলের অনেক জ্বর হয়। পরে চিকিৎসকের পরামর্শে তিনি সিএমএইচে ভর্তি হন।

মাহবুবে আলম ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসাবে ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৪১২ জন মারা গেছেন। এছাড়া, করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

অ্যাটর্নি জেনারেল করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে ভর্তি

আপডেট টাইম : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০