ঢাকা ১০:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি কালীগঞ্জে আওয়ামীলীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস থেকেই শান্তি প্রতিষ্ঠার চর্চা শুরু হওয়া দরকার: ঢাবি উপাচার্য ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল হৃদয়ে বিশেষ জায়গা করে থাকবে : মুশফিকুর বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, সমাজসেবক ও লেখক ইঞ্জিনিয়ার আনিসুল হক আনসারীর জন্মদিন আজ হাম উপসর্গে ৩ জনের মৃ/ত্যু, নতুন রোগী ১,৩৪৮ আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাস রুখতে উত্তরা জুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিল চেয়ে আইনি নোটিশ

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় আসছেন

নিউজ ডেস্ক: একদিনের সরকারি সফরে ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার জিজার্তো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি ঢাকায় এসে পৌঁছবেন। তার এই সফরে দুটির বেশি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানানো হয়, বৃহস্পতিবার সকালে তিনি ঢাকায় আসবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর সাথেও বৈঠক করবেন।

সফরকালে পিটার জিজার্তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং ১৯৭৫ সালে নির্মমভাবে নিহত হওয়া জাতির পিতা এবং তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

বৃহস্পতিবার সন্ধ্যায়ই পিটার জিজার্তোর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

১ ডিসেম্বর নয়াপল্টনে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ করবে বিএনপি

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় আসছেন

আপডেট টাইম : ০২:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০