ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

কোনো সংবাদ প্রকাশ করার আ‌গে সত্যতা যাচাই ক‌রার আহ্বান

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ : ‌কোনো সংবাদ প্রকাশ করার আ‌গে তার সত্যতা যাচাই ক‌রার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংগীতশিল্পী সুবির নন্দীর স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ধানখেতের একপাশে আগুন দিয়ে ছবি তুলে ভিডিও শুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। ধানখেতে আগুন দিয়েছে কৃষক, এই খবর সর্বত্র প্রকাশিত হয়েছে। ভারতের ধানে আগুন দেওয়া ছবি বাংলাদেশে চালিয়ে দেওয়া হচ্ছে। এই যে সংবাদগুলো পরিবেশন করা হয়, যে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় তার ইফেক্ট কি সমাজের ওপর পড়ে না? এর সত্যতা আছে কি না, দয়া করে ভেবে-চিন্তে এই ধরনের সংবাদ প্রকাশ করবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম একটি আনএডিটেড প্ল্যাটফর্ম, এ কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে যে কেউ মতামত ব্যক্ত করছে। ভিডিও আপলোড করছে, বক্তব্য দিচ্ছে ও সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। এর ফলে অনেক সময় সরকার সমালোচনার শিকার হচ্ছে।

তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ অদম্য গতিতে এগিয়ে চলছে। যখনই কোনো বরেণ্য শিল্পী অসুস্থ হচ্ছেন, প্রধানমন্ত্রী এগিয়ে আসছেন।

কৃষকদের সমস্যার চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকার ইতিমধ্যেই চাল রপ্তানির প্রক্রিয়া শুরু করেছে।

বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী সুবীর নন্দীর প্রসঙ্গে বলেন, তিনি একজন কালজয়ী সংগীতশিল্পী ছিলেন। সুবীর নন্দী বাংলা গান ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। বর্ণাঢ্য ৫০ বছরের সংগীতজীবনে তিনি আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রাক্তন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংগীতশিল্পী এস ডি রুবেল, অভিনেত্রী তারিন জাহান, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী মৌ প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

কোনো সংবাদ প্রকাশ করার আ‌গে সত্যতা যাচাই ক‌রার আহ্বান

আপডেট টাইম : ০৮:৪৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯