ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নামিবিয়া সফরে নতুন চেহারার দক্ষিণ আফ্রিকা দল কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে শিল্পনগরী পুলিশ ফাঁড়িতে পিকআপ ভ্যান উপহার : টানা দ্বিতীয়বার দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ গাছ কেটে জমি দখলের চেষ্টা, গ্রাম আদালতে মামলা পিরোজপুরে নতুন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হিসেবে সোহরাব হোসাইনের যোগদান মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ২০০৯ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্ব ও নারী উদ্যোক্তা তৈরিতে সরকারের যুগোপযোগী পরিকল্পনা ও নীতি বাস্তবায়নের ফলে সকল ক্ষেত্রে নারীদের উন্নয়ন আজ দৃশ্যমান। স্বল্প সময়ে বাংলাদেশের অর্জন অনন্য।

বুধবার সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। সাক্ষাৎকালে তারা সংসদীয় চর্চা, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের উন্নয়ন ও ডিজিটাল রূপান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক দীর্ঘদিনের। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, দু’দেশের সংসদ সদস্যদের সফর ও অভিজ্ঞতার বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ সম্পর্কে ধারণা দিতে গিয়ে শিরীন শারমিন বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদে ৫০টি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি রয়েছে যা নির্বাহী বিভাগের কাজে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। কমিটির সভাপতি হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রীর পরিবর্তে একজন সংসদ সদস্য দায়িত্ব পালন করেন। এর মাধ্যমে সংসদীয় চর্চায় নব অধ্যায় সূচিত হয়েছে।’

জাতীয় সংসদে ৩০০ জন সংসদ সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং ৫০ জন সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত হন মর্মে সিঙ্গাপুরের স্পিকারকে অবহিত করেন তিনি।

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রবৃদ্ধির হার ৮.১ শতাংশ, দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নেমে এসেছে। সরকার জেন্ডার সংবেদনশীল বাজেট প্রণয়ন করেছে যেখানে নারী ও শিশুদের জন্য মন্ত্রণালয়ভিত্তিক আলাদা বাজেট রাখা হচ্ছে।’

তিনি বলেন, অনুন্নত অবস্থা থেকে আজ সিঙ্গাপুর উন্নত দেশ যা বাংলাদেশকে অনুপ্রাণিত করে। নিকট ভবিষ্যতে বাংলাদেশও উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে মধ্যম আয়ের, ২০২৪ সালে পরিপূর্ণভাবে উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।

বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই বলে জানান সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার তান চুয়ান জিন। তিনি বাংলাদেশের নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের উন্নয়নে সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় তান চুয়ান জিন সিঙ্গাপুর পার্লামেন্টের কার্যক্রম সম্পর্কে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অবহিত করেন।

সাক্ষাৎকালে সাংসদ এ এফ এম রুহুল হক, মো. ইসরাফিল আলম, মীর মোশতাক আহমেদ রবি, আশেক উল্লাহ রফিক, আয়েশা ফেরদাউস, ওয়াসিকা আয়েশা খান, অ্যারোমা দত্ত, নাহীদ ইজহার খানসহ সিঙ্গাপুর পার্লামেন্টের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নদী-খাল দখল করে জলাবদ্ধতা করতে দেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার

আপডেট টাইম : ০৮:৪৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯